• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • রাজধানী

মিরপুরে দখলমুক্ত ফুটপাতে পথচারীদের স্বস্তি

দেশ টিভি ডেস্ক
  ০৭ অক্টোবর ২০২৬, ১২:২৯

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পড়ন্ত বিকেলে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে মিরপুর-১০ নম্বর গোলচত্বরের ফুটপাত ধরে হাঁটছিলেন শরীফুল ইসলাম। দুই হাতে ধরা সন্তানদের ছোট্ট হাত। প্রায় ২০ বছর ধরে মিরপুরে বসবাস করলেও এমন মুহূর্ত তার জীবনে এটাই প্রথম। আবেগাপ্লুত কণ্ঠে তিনি বলেন, ‘এত বছরে কখনোই দুই সন্তানের হাত ধরে এই পথে হাঁটতে পারিনি, আজ পারছি। এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়।’

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শরীফুল ইসলামের এই স্বস্তির অনুভূতি এখন মিরপুরের হাজারো মানুষের। একসময় যে ফুটপাতে পা ফেলার জায়গা ছিল না, সেখানে এখন নির্বিঘ্নে হাঁটছেন শিক্ষার্থী, অভিভাবক, চাকরিজীবী, বয়স্ক মানুষসহ সব শ্রেণি-পেশার মানুষ।

সরেজমিনে দেখা গেছে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) পরিচ্ছন্নতাকর্মীরা সড়ক ও ফুটপাত ঝাড়ু দিয়ে পরিষ্কার করছেন। গোলচত্বরের ফুটওভার ব্রিজের নিচের যে অংশ এতদিন অবৈধ দখলে ছিল, সেখানে গাছ লাগিয়ে পথচারীদের জন্য সুন্দর ও নান্দনিক পরিবেশের আবহ তৈরির উদ্যোগ নিয়েছে ডিএনসিসি। দোকানপাট আর ভিড়ের চিরচেনা দৃশ্য বদলে মিরপুর-১০ যেন এখন এক অচেনা নগরী।

কিছুদিন আগেও চিত্রটা ছিল সম্পূর্ণ ভিন্ন। মিরপুর-১০ নম্বর গোলচত্বর ও হোপ স্কুল রোডে রাস্তার প্রায় দুই-তৃতীয়াংশ দখল করে গড়ে উঠেছিল অবৈধ ফুটপাত মার্কেট। বিশেষ করে হোপ স্কুল ও মিরপুর গার্লস আইডিয়াল স্কুলকে কেন্দ্র করে সামনের ফুটপাত ও সড়কজুড়ে বসতো সারি সারি দোকান, আর এসব দোকান থেকে ভেসে আসতো হকারদের উচ্চস্বরে হাঁকডাক, যা মিরপুরবাসীর অন্যতম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল। এসব দোকানের কারণে গোলচত্বর থেকে পূর্বদিকের তিনটি সড়কের মুখে সাধারণ মানুষ আর যানবাহনের ভিড় লেগে থাকতো। ফলে যানবাহন ও পথচারী উভয়কেই পোহাতে হতো নিয়মিত দুর্ভোগ।

মানুষের এই দুর্ভোগের কথা চিন্তা করে গত ৩০ সেপ্টেম্বর মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাতের অবৈধ দখল উচ্ছেদে অভিযান চালায় ডিএনসিসি কর্তৃপক্ষ। এরপর থেকে মিরপুর-১০ ও হোপ স্কুলের সামনের অবৈধ ফুটপাত মার্কেট এখন পুরোপুরি ফাঁকা। এই উচ্ছেদ অভিযানে এলাকার সাধারণ মানুষ সিটি কর্পোরেশনের সহযোগিতায় এগিয়ে আসে।

উচ্ছেদ অভিযানের পরবর্তী পরিকল্পনা জানতে চাইলে ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস’কে বলেন, এই উদ্যোগ কেবল মিরপুরেই সীমাবদ্ধ থাকবে না, উত্তর সিটির প্রতিটি এলাকার ফুটপাত থেকে অবৈধ দোকানপাট দখলমুক্ত করা হবে। উচ্ছেদের পর নিষেধাজ্ঞা অমান্য করে কেউ পুনরায় দোকান বসিয়ে মানুষের চলাচলে বাধার সৃষ্টি করলে, তা কঠোর হাতে দমন করা হবে। এক্ষেত্রে জরিমানার পাশাপাশি দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নেওয়া হবে বলে জানান তিনি।

ডিএনসিসি প্রশাসক বলেন, নগরবাসী যেন সুন্দর, স্বাচ্ছন্দ্যময় ও নিরাপদে পথ চলতে পারেন, সেজন্য আমরা সব ধরনের ব্যবস্থা নেব। সড়ক ও ফুটপাত দখল করে যারা অবৈধ ব্যবসা চালিয়ে নগরবাসীর ভোগান্তি বাড়াচ্ছেন, তাদের বিরুদ্ধে উচ্ছেদ কার্যক্রম অব্যাহত থাকবে।

এ সময় হকারদের পুনর্বাসন প্রসঙ্গে তিনি বলেন, জীবিকার জন্য হকারদের ব্যবসার সুযোগ অবশ্যই থাকবে, তবে তা জনদুর্ভোগ সৃষ্টি করে নয়। সিটি করপোরেশনের নির্ধারিত স্থানেই তাদের ব্যবসা পরিচালনা করতে হবে। মানুষের চলাচলের পথ আর কারও দখলে ছেড়ে দেওয়া হবে না।

প্রশাসনের এই উদ্যোগের সুফল সবচেয়ে কাছ থেকে দেখছেন সড়কে দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্যরা। মিরপুর-১০ নম্বরে দায়িত্ব পালন করা ট্রাফিক সার্জেন্ট আব্দুল আজিজ বাসস’কে বলেন, আগে মনে হতো যেন একটা বাজারের মাঝখান দিয়ে গাড়ি চলছে। ফুটপাত দখল থাকায় মানুষ বাধ্য হয়ে রাস্তা দিয়ে হাঁটতো, ফলে তীব্র যানজটও হতো। এখন রাস্তা অনেক ফাঁকা, যানজট তেমন নেই। রাস্তায় গাড়ি চলছে, ফুটপাতে মানুষ হাঁটছে। আমাদের কাজেও চাপ কমেছে।

ট্রাফিক পুলিশের এই পর্যবেক্ষণের সঙ্গে একমত শিক্ষক সমাজও। ঢাকার নর্থ সিটি কলেজের প্রভাষক আবু বক্কর সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, একজন নাগরিক হিসেবে আমার চাওয়া ফুটপাত সবসময় থাকবে দখলমুক্ত, যাতে আমরা স্বাচ্ছন্দ্যে ও নির্বিঘ্নে চলাচল করতে পারি। এ সময় তিনি ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খানকে ধন্যবাদ জানান এবং পুরো সিটি কর্পোরেশন এলাকার ফুটপাত দখলমুক্ত রাখার দাবি জানান।

একই সুরে কথা বলেন মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউটের এক শিক্ষক। তিনি বলেন, এটি আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল। আগে কেউ এই কাজ করতে পারেনি, বর্তমান সরকার করে দেখিয়েছে। আগে এই রাস্তা দিয়ে হাঁটলে নিজেকে মানুষ মনে হতো না। এখন কতটা ভালো লাগছে, তা বলে বোঝানো যাবে না।

শিক্ষকদের মতো স্বস্তি ফিরেছে শিক্ষার্থীদের মনেও। মিরপুরে বসবাসরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শেখ অহোনা বলেন, প্রতিদিন মিরপুর-১০ থেকে মেট্রোরেলে ক্যাম্পাসে যাই। আগে বাসা থেকে বেরিয়ে দোকান আর ভিড় ঠেলে স্টেশনে পৌঁছাতেই অনেক সময় চলে যেত, প্রায়ই ক্লাসে দেরি হতো। এখন খোলা ফুটপাত ধরে কয়েক মিনিটেই স্টেশনে পৌঁছে যাই। সন্ধ্যায় ক্লাস শেষে ফেরার পথেও এখন নিশ্চিন্তে হাঁটতে পারি।

শিক্ষার্থীদের পাশাপাশি নিশ্চিন্ত অভিভাবকরাও। মিরপুর গার্লস আইডিয়াল স্কুল থেকে সন্তানকে নিয়ে বাসায় ফিরছিলেন এক মা। তিনি বলেন, এমন পরিবেশে আগে কখনো হাঁটা হয়নি। সন্তানকে নিয়ে এখন নিশ্চিন্তে হাঁটতে পারছি, খুব ভালো লাগছে।

ফুটপাত দখলমুক্ত হওয়ায় সুফল পাচ্ছেন স্থায়ী ব্যবসায়ীরাও। শাহ আলী প্লাজার বিক্রেতা শাহজাহান জানান, উচ্ছেদের পর রাস্তাঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন হয়েছে। আগে যারা বাইরের ফুটপাত থেকে কেনাকাটা করতেন, তারা এখন মার্কেটে আসছেন। আমরা যারা দীর্ঘদিন ধরে এই মার্কেটে ব্যবসা করি, তাদের এখন বেচাকেনা বাড়ছে।

ব্যবসায়ীদের এই কথার প্রতিধ্বনি শোনা গেছে মিরপুরের বাসিন্দা আনোয়ার জাহিদের কাছে। তিনি বলেন, আমি প্রায় ২৫ বছর ধরে মিরপুরে থাকি। একসময় এই রাস্তা খোলামেলাই ছিল। কিন্তু মাঝখানে এমন অবস্থা হয়েছিল যে ফুটপাত আর হাঁটার যোগ্য ছিল না। ফুটপাতের দোকানের কারণে মার্কেটের দোকানগুলোতেও বেচাকেনা কমে গিয়েছিল। আর এখন রাস্তাঘাট কত পরিচ্ছন্ন।

শুধু পথচারী বা ব্যবসায়ী নন, স্বস্তি পাচ্ছেন যানবাহনের চালকরাও। গাড়িচালক আমির বলেন, আগে মিরপুর-১০ থেকে বিআরটিএ পর্যন্ত গাড়ি নিয়ে যেতে অনেক সময় লাগতো, খুব কষ্ট হতো। আজ এক নিমিষেই এই সড়ক পার হয়ে এলাম।

সময় বাঁচার কথা বললেন পথচারী শহীদুল ইসলাম। তিনি বলেন, আগে এই পথটুকু পার হতে প্রায় ২০ মিনিট লেগে যেত, এখন তিন-চার মিনিটেই পার হয়ে যাই। আমি চাই, পুরো ঢাকা শহর এমন সুন্দর ও নিরাপদ থাকুক।

নিরাপত্তার প্রসঙ্গ তুলে বেসরকারি ক্যাবল কোম্পানির এক কর্মী বলেন, আগে ভিড়ের মধ্যে এখানে পকেটমারের ভয় ছিল। এখন নির্বিঘ্নে চলাচল করতে পারছি।

আরও পড়ুন

ঢাকায় ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪৬৫

আরেক পথচারী শফিক শাকিল বলেন, সকালে হাঁটতে বেরিয়ে দেখলাম, আগের মতো ফুটপাতজুড়ে আর দোকানের সারি নেই। পুরো পথটাই খোলা। সরকারের এমন উদ্যোগের প্রশংসা না করে পারছি না।

দখলমুক্ত ফুটপাতে স্বস্তির এই চিত্রে খুশি মিরপুরবাসী। তাদের প্রত্যাশা, মিরপুর-১০ নম্বরের মতো নগরীর প্রতিটি ফুটপাতই ফিরে যাবে পথচারীর কাছে, আর নগরবাসী পাবে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় চলাচলের পথ। সূত্র : বাসস

কে

  • ফুটপাত
এ সম্পর্কিত আরও খবর
ফুটপাতে পুনরায় দোকানপাট গড়ে তুললে কঠোর আইনি ব্যবস্থা
ফুটপাতে পুনরায় দোকানপাট গড়ে তুললে কঠোর আইনি ব্যবস্থা
মিরপুর-১০ নম্বরে ফুটপাত দখল ঠেকাতে সিটি করপোরেশনের জরুরি নির্দেশনা
মিরপুর-১০ নম্বরে ফুটপাত দখল ঠেকাতে সিটি করপোরেশনের জরুরি নির্দেশনা
ফুটপাত দখলমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: ডিএনসিসি প্রশাসক
ফুটপাত দখলমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: ডিএনসিসি প্রশাসক
ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক
ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।